চায়ের কাপে বন্ধুত্ব: বয়স-ভেদে নয়, হৃদয়ের টানে একসাথে
চায়ের কাপে বন্ধুত্ব: বয়স-ভেদে নয়, হৃদয়ের টানে একসাথে
ঈদের ছুটি। শহরের ক্লান্ত শরীর আর ব্যস্ত জীবনের ঘোর কাটিয়ে অনেকেই ফিরেছে তাদের শেকড়ে—মাটির ঘ্রাণ, নিজের গ্রাম, আপন মানুষদের মাঝে। তেমনি কয়েকজন মানুষ—শফিউল, রুপচান, কাদের, ফুয়াদ, সিরাজ, রিটা ও উজ্জ্বল—ফিরেছেন বাড়িতে, কিন্তু তাদের ফেরা শুধু পরিবারের জন্য নয়, বরং এক অদৃশ্য টানের টানে, যার নাম বন্ধুত্ব।
তারা বয়সে, পেশায়, সম্পর্কের ভিন্নতায় ভরপুর।
শফিউল একটি সরকারি চাকরি করেন। রুপচান একজন কৃষক, ব্যবসায়ী এবং রাজনীতিক। কাদের ও ফুয়াদ শিক্ষকতা করেন—কাদের অভিজ্ঞ, ফুয়াদ নতুন প্রজন্মের চিন্তাধারায় বিশ্বাসী।
সিরাজ ছোট ভাইয়ের মতো, গ্রামের কৃষিকাজ ও ব্যবসা সামলান। রিটা ঢাকায় একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো পদে চাকরি করেন। আর উজ্জ্বল কাজ করেন একটি ব্যাংকে।
তাদের মধ্যে রয়েছে মামা-ভাগনে, বন্ধু, ছোট ভাইয়ের সম্পর্ক। সম্পর্কের বাঁধন যত বৈচিত্র্যপূর্ণ হোক না কেন, ঈদ এলেই তারা সবাই মিলে জড়ো হন এক পরিচিত চায়ের দোকানে।
ঈদের দ্বিতীয় দিন রাতে। আম বাগানের পাশে সেই পুরনো দোকানে আরএফএল চেয়ার ও বাঁশের বেঞ্চে বসে একে একে হাজির সবাই। চায়ের দোকানদার ইশারায় চা বাড়িয়ে দেয়। চায়ের কাপ হাতে নিয়ে শুরু হয় তর্ক-বিতর্ক—রাজনীতি, সমাজ, অর্থনীতি, প্রজন্মভেদ, ব্যক্তিগত মতভেদ।
তর্কে গলা চড়ে, কিন্তু সম্পর্কের সুতো কখনো ছিঁড়ে না। বরং তর্ক শেষে হাঁসির রোল পড়ে—
“তুই এখনো একই কথা বলিস!”
“তোর তো রাজনীতিই সব!”
“এই বাহার এক কাপ কম দিয়েছো!”
চায়ের ধোঁয়ার মতোই উড়ে যায় সব মনোমালিন্য। চা শেষ হলে শুরু হয় খবর নেয়া—“বাড়িতে কে এসেছে?”, “বাচ্চা স্কুলে কেমন করছে?”, “মায়ের শরীর কেমন?”
সেই চা দোকানী বাহার ছেলেটিও যেন এই আড্ডার অবিচ্ছেদ্য অংশ, কথা না বলেও সে যেন বুঝে নেয় কার মন খারাপ, কে কেন চুপচাপ।
রিটা বলেন, "২০২৪ সালের স্টক মার্কেটের পারফরম্যান্স: DSEX ২০২৪ ৬,২৪৬ পয়েন্টে ছিল যা ২০২৫ সালে ৪৭০৯.০৯ পয়েন্টে নেমে এসেছে।"
ফুয়াদ যোগ করেন, “ যে যায় বলুক বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস এর মাধ্যমে আমার দেশ একটা আলাদা জায়গায় যাবে, সে দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবেন। এটা তার আসা এবং বিশ্বাস।”
আর উজ্জল চায়ের শেষ চুমুক দিয়ে বলেন, "বাংলাদেশে ২০২৪ সালের গ্রস রিজার্ভ ছিল ২৬.২১ বিলিয়ন ডলার এবং নেট রিজার্ভ ছিল ২১. ৩৯ বিলিয়ন ডলার।
২০২৫ সালে এসে সেই গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৫.৮০ বিলিয়ন ডলার এবং নেট রিজার্ভ ২০. ৫৪ বিলিয়ন ডলার এ।"
চায়ের কাপ হাতে একেকজন রাজনীতি, সমাজ আর দেশের অবস্থা নিয়ে শুরু করে তর্ক। ফুয়াদ সরকারের পক্ষ নেয়, রিটা বলে কর্পোরেট অভিজ্ঞতার কথা, কাদের শিক্ষা নিয়ে চিন্তা করে, আর উজ্জ্বল অর্থনীতির দৃষ্টিভঙ্গি দেয়। কারো মত মেলে না কারো সঙ্গে, কিন্তু তর্ক শেষে চায়ের কাপ একসঙ্গে তুলে নেয়—এ যেন এক অপার বন্ধুত্বের চিত্র।
চায়ের দোকানের সামনে সেই রাতের আলো যেন একটু বেশিই কোমল হয়ে আসে।
চায়ের দোকানী বাহার তখন এক পায়চারি করে ফিরে যায় দোকানের ভেতর। চুপচাপ, নিরব।
তবু তার চোখের কোণেও এক ধরনের শান্তির হাসি খেলে যায়—এই জানাশোনা মুখগুলোকে দেখে।
এই বন্ধুত্ব কোনো বয়সের নয়, পেশার নয়—এটা একসাথে বেড়ে ওঠার, একসাথে চিন্তা করার, এবং সবচেয়ে বড় কথা, একসাথে হৃদয়ে গড়ে ওঠা মাটির টানে ফিরে আসার গল্প।
আপনার প্রতিক্রিয়া কী?
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
মজার
0
রাগান্বিত
0
দুঃখিত
0
ওয়াও
0