জামালপুর-৫ আসনে ভোটকেন্দ্রের সামনে অটোরিকশাসহ ৭ জামাত কর্মী আটক, নগদ টাকা ও দা উদ্ধার

জামালপুর, ১১ ফেব্রুয়ারি ২০২৬: সংসদীয় আসন জামালপুর-০৫ এলাকায় ভোটকেন্দ্রের সামনে থেকে ব্যাটারিচালিত অটোরিকশাসহ সাতজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে আটককৃতরা বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ফেব্রুয়ারি ১১, ২০২৬ - 23:23
ফেব্রুয়ারি ১১, ২০২৬ - 23:38
 0  5
জামালপুর-৫ আসনে ভোটকেন্দ্রের সামনে অটোরিকশাসহ ৭ জামাত কর্মী আটক, নগদ টাকা ও দা উদ্ধার

জামালপুর প্রতিনিধি:

জামালপুর, ১১ ফেব্রুয়ারি ২০২৬: সংসদীয় আসন জামালপুর-০৫ এলাকায় ভোটকেন্দ্রের সামনে থেকে ব্যাটারিচালিত অটোরিকশাসহ সাতজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে আটককৃতরা বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অদ্য ১১/০২/২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টার দিকে জামালপুর সদর থানাধীন নরুন্দি ইউনিয়নের মিরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র (কেন্দ্র নং-৮৩)-এর সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় অবস্থানকালে তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় জনতা আটক করে।

সংবাদ পেয়ে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নেতৃত্বে টহলরত মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের পুলিশ হেফাজতে নেয়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে আটককৃতদের দেহ ও তাদের ব্যবহৃত অটোরিকশা তল্লাশি করে নগদ ১,১৩,০০০ (এক লক্ষ তের হাজার) টাকা, কয়েকটি মোবাইল ফোন, কিছু ভোটার স্লিপ এবং অটোরিকশার সিটের নিচ থেকে একটি ছোট দা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের পার্শ্ববর্তী শ্রীপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের বাসিন্দা বলে জানান। স্থানীয় সূত্রের দাবি, আটককৃতরা এলাকায় জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে বিষয়টি তদন্তসাপেক্ষ বলে জানা গেছে।

উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা নিরূপণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করেছে।

আপনার প্রতিক্রিয়া কী?

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
মজার মজার 0
রাগান্বিত রাগান্বিত 0
দুঃখিত দুঃখিত 0
ওয়াও ওয়াও 0