রবিউলের দোকানে লালনগীতি: সুরে সুরে মানবধর্মের বার্তা

রবিউলের দোকানে লালনগীতি: সুরে সুরে মানবধর্মের বার্তা

জুন ১১, ২০২৫ - 22:41
 0  33
রবিউলের দোকানে লালনগীতি: সুরে সুরে মানবধর্মের বার্তা

কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দফাদার পাড়া গ্রামে অবস্থিত সবুজ মার্কেট যেন এক রাতে পরিণত হয়েছিল সাংস্কৃতিক মিলনমেলায়। মার্কেটের মধ্যেই অবস্থিত রবিউলের কাপড়ের দোকানে আয়োজন করা হয়েছিল এক হৃদয়গ্রাহী লালন সংগীতের আসর।

এই সংগীতানুষ্ঠানে প্রধান শিল্পী হিসেবে লালনভক্ত রনি পরিবেশন করেন একের পর এক প্রাঞ্জল ও ভাবগম্ভীর লালনগীতি। তার কণ্ঠে ভক্তিমূলক ও দার্শনিক ভাবনার ছোঁয়া মেলে ধরা পড়ে যা উপস্থিত শ্রোতাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে।

গান পরিবেশনার সময় ছেতারার সুরে সঙ্গত করেন দোকান মালিক রবিউল নিজেই, আর তবলায় তাল মিলিয়ে সহযোগিতা করেন আসাদুল। তাদের সম্মিলিত পরিবেশনা অনুষ্ঠানের আবহকে করে তোলে আরও আকর্ষণীয় ও জীবন্ত।

স্থানীয় বাজারের সাধারণ ক্রেতা ও পথচারীরাও সাময়িকভাবে থেমে গিয়ে এই সংগীতানুষ্ঠানে মুগ্ধ হয়ে অংশ নেন। তারা জানান, এমন সাংস্কৃতিক আয়োজন বাজারের ব্যস্ততা ও কোলাহলে এক অনন্য প্রশান্তির পরশ নিয়ে আসে।

স্থানীয় সংস্কৃতিচর্চার এমন স্বতঃস্ফূর্ত উদ্যোগ প্রশংসার দাবি রাখে। আশা করা যায়, ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজনের মাধ্যমে লোকসংগীত ও লালন দর্শনের বাণী সমাজে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে।

আপনার প্রতিক্রিয়া কী?

লাইক লাইক 1
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
মজার মজার 0
রাগান্বিত রাগান্বিত 0
দুঃখিত দুঃখিত 0
ওয়াও ওয়াও 0