বিএনপি নেতার মামলায় সাবেক ওসি হাসান আল মামুন কারাগারে

বিএনপি নেতার মামলায় সাবেক ওসি হাসান আল মামুন কারাগারে

জুন ১৫, ২০২৫ - 17:39
 0  3
বিএনপি নেতার মামলায় সাবেক ওসি হাসান আল মামুন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

বিএনপির এক নেতার দায়ের করা মামলায় খুলনা সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বর্তমানে জামালপুর জেলার মাদারগঞ্জ থানার ওসি হাসান আল মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৫ জুন) খুলনা মহানগর দায়রা জজ মো. শরীফ হোসেন হায়দার তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

আদালত প্রাঙ্গণে ওসিকে দেখে ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা ডিম ও আম ছুঁড়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়।

আদালত সূত্র জানায়, ২০২২ সালের ৫ জানুয়ারি খুলনার কে.ডি. ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে বিএনপির এক সমাবেশে পুলিশের লাঠিচার্জে দলের নেতাকর্মীরা আহত হন। অভিযোগে বলা হয়, তৎকালীন ওসি হাসান আল মামুন নিজে বিএনপি নেতা ফখরুল আলমকে বেদম মারধর করেন, যার ফলে তার একটি চোখ নষ্ট হয়ে যায়।

পরে ২০২৪ সালের ১৯ আগস্ট এ ঘটনায় ফখরুল আলম খুলনা আদালতে একটি মামলা করেন, যেখানে হাসান আল মামুনের বিরুদ্ধে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।

খুলনা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ কে এম শহিদুল আলম জানান, মামলাটিতে উচ্চ আদালতের জামিনে ছিলেন আসামি। তবে উচ্চ আদালতের নির্দেশে রোববার তিনি খুলনার আদালতে আত্মসমর্পণ করেন। জামিন চাওয়া হলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে এবং আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আপনার প্রতিক্রিয়া কী?

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
মজার মজার 0
রাগান্বিত রাগান্বিত 0
দুঃখিত দুঃখিত 0
ওয়াও ওয়াও 0