বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার ১০১ সদস্যের কমিটি অনুমোদন
বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার ১০১ সদস্যের কমিটি অনুমোদন
স্টাফ রিপোর্টার, জামালপুর:
বাংলাদেশ দোকান মালিক সমিতি, জামালপুর জেলা শাখার ২০২৬–২০২৮ মেয়াদের ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি কেন্দ্রীয়ভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
রাজধানীর মগবাজারে অবস্থিত সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে কেন্দ্রীয় প্রেসিডেন্ট জনাব হেলাল উদ্দিন, মহাসচিব জনাব জহিরুল হক ভূঁইয়া এবং ভাইস প্রেসিডেন্টবৃন্দের যৌথ বিবৃতির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরীকে সভাপতি, আলহাজ্ব মতিউর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, আলহাজ্ব নজরুল ইসলাম আকন্দকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া জামাল হোসেনকে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, রফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক এবং হাসান আল-মাহিনকে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ সময় কেন্দ্রীয় প্রেসিডেন্ট হেলাল উদ্দিন বলেন, জামালপুর জেলা দোকান মালিক সমিতি একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠন। খুব শিগগিরই এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন করা হবে এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।
আপনার প্রতিক্রিয়া কী?
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
মজার
0
রাগান্বিত
0
দুঃখিত
0
ওয়াও
0