ডিবি পুলিশের চিরুনি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৫ মাদক ব্যবসায়ী
ডিবি পুলিশের চিরুনি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৫ মাদক ব্যবসায়ী
জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের পৃথক পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক করা হয়েছে ৫ মাদক ব্যবসায়ীকে। অভিযানে উদ্ধার করা হয়েছে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা।
অভিযানটি পরিচালনা করেন জামালপুর ডিবি-১ এর অফিসার ইনচার্জ জনাব মোঃ নাজমুস সাকিব এর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এসআই মোঃ আবু বকর সিদ্দিক, এসআই মোঃ আতিকুর রহমান, এসআই মোঃ আব্দুল আল আজাদ, এসআই মোঃ সোহাগ রানা ও এসআই মোঃ আব্দুল মতিন।
ডিবি-১ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের নাম ও ঠিকানা নিম্নরূপ—
১. মোঃ আব্দুল মিঠুন @ মোঃ আব্দুল রুবেল (৩৬), পিতা- মৃত আব্দুল গনি, মাতা- রুবা, সাং- ৯নং ওয়ার্ড, লাঙ্গলজোড়া ঘুন্টিঘর, থানা ও জেলা- জামালপুর।
২. মোঃ ফরহাদ আলম @ তাপস (২৬), পিতা- মোঃ জাকির হোসেন, মাতা- মোছাঃ ইসরাত জাহান, সাং- রেহাই পলাশ তলা, ৪নং ওয়ার্ড, ইউনিয়ন- ঝাউগড়া, থানা- মেলান্দহ।
৩. মোঃ আহালু @ মইনুদ্দীন (৩২), পিতা- মোঃ উমেদ আলী, মাতা- সোনাবান বেগম, সাং- শাহজাদপুর, মেলান্দহ পৌরসভা, থানা- মেলান্দহ।
৪. মোঃ মিন্টু (৩৮), পিতা- মৃত আব্দুল জলিল, মাতা- মোছাঃ জহুরা বেগম, সাং- পশ্চিম জৈটা পাড়া, থানা- মাদারগঞ্জ।
৫. মোঃ সাগর (৩২), পিতা- মোঃ মোন্নাত, মাতা- মোছাঃ মোর্শেদা বেগম, সাং- ভেলামারী, থানা- মাদারগঞ্জ।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযানকালে উদ্ধারকৃত মাদক দ্রব্য জব্দ করা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জেলা পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা এক প্রতিক্রিয়ায় বলেন—
জেলা ডিবি-১ এর সফল অভিযান জামালপুরে মাদকের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাদক সমাজের জন্য একটি মারাত্মক ব্যাধি। পুলিশ বিভাগ এ বিষয়ে সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করছে। মাদক নির্মূলে সকলের সহযোগিতা জরুরি।
জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
🖋 প্রতিবেদক: জামালপুর প্রতিনিধি, দৈনিক মুক্তধারা
আপনার প্রতিক্রিয়া কী?
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
মজার
0
রাগান্বিত
0
দুঃখিত
0
ওয়াও
0