কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন দফাদার পাড়া কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আযহার প্রস্তুতি চলছে জোরেশোরে
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন দফাদার পাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি চলছে জোরেশোরে।
কুষ্টিয়া প্রতিনিধি, ৬ জুন ২০২৫:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন দফাদার পাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি চলছে জোরেশোরে।
আগামী ৭ জুন ২০২৫ অনুষ্ঠিতব্য ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে সাজানো হচ্ছে ঈদগাহ মাঠ। মাঠ পরিস্কার, ত্রিপল টানানো, মাইক সেটআপ, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছেন গ্রামবাসীরা।
ঈদের দিন মুসল্লিদের যেন কোনো ভোগান্তি না হয়, সে লক্ষ্যে গ্রামবাসীরা ও স্থানীয় ইলেকট্রিশিয়ান একযোগে কাজ করে যাচ্ছে। নামাজ শেষে মুসল্লিদের জন্য নির্ধারিত পথে চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
পবিত্র ঈদুল আযহা কেবল উৎসবের নাম নয়, এটি আত্মত্যাগ, মানবিকতা ও ভ্রাতৃত্বের এক মহান অনুশীলন। ‘কোরবানি’ মানেই কেবল পশু উৎসর্গ নয়, বরং আত্মার ক্ষুদ্রতা, নীচতা, অহংকার ও স্বার্থপরতাকে বিসর্জন দেওয়ার শিক্ষা দেয় এই উৎসব। ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে মানবতার কল্যাণে নিজেদের নিবেদিত করাই ঈদুল আযহার প্রকৃত তাৎপর্য।
ঈদ মানেই আনন্দ, কিন্তু এই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন তা সকলের মাঝে ভাগ করে নেওয়া যায়। ঈদের দিন ধনী-গরিব, ছোট-বড়, সকল বিভাজন ভুলে এক কাতারে দাঁড়িয়ে মুসলিম উম্মাহ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়। সেই সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক হয়ে ওঠে ঈদুল আযহা।
ঈদ মোবারক!
পরস্পরের প্রতি সহানুভূতি, সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমরা যেন ঈদুল আযহার শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগাতে পারি—এই হোক এবারের কোরবানির মূল বার্তা।
আপনার প্রতিক্রিয়া কী?
লাইক
1
অপছন্দ
0
ভালোবাসা
0
মজার
0
রাগান্বিত
0
দুঃখিত
0
ওয়াও
0